ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১৬:২৩, ১৩ এপ্রিল ২০২৬
চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেছেন, “বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। শিগগিরই এর কার্যক্রম শুরু হবে।”

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্টেডিয়ামটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটের ভেন্যু হিসেবে ব্যবহৃত শহীদ চান্দু স্টেডিয়ামকে আবারো সেই অবস্থানে ফিরিয়ে আনতে কাজ শুরু করা হচ্ছে। আইসিসি ও বিসিবির মানদণ্ড অনুযায়ী স্টেডিয়ামটি আধুনিকায়ন করা হবে।”

তিনি বলেন, “স্টেডিয়ামটি দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকলেও এখন এটিকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত কাজ শুরুর বিষয়ে সবাই একমত হয়েছেন।”

আগামী জুলাইয়ে অনূর্ধ্ব-১৯ বিপিএল এই স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।

শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় নেতাকর্মীরা।

ঢাকা/এনাম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়