ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংকটাপন্ন মৌসুমীর মা, দোয়া চাইলেন ওমর সানী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ১৩ এপ্রিল ২০২৬  
সংকটাপন্ন মৌসুমীর মা, দোয়া চাইলেন ওমর সানী

মায়ের সঙ্গে মৌসুমী, ওমর সানী (বাঁ থেকে)

হঠাৎ অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর মা। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ পরিস্থিতিতে সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রীর স্বামী, চিত্রনায়ক ওমর সানী। 

সোমবার (১৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ওমর সানী শাশুড়ির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। তিনি জানান, তার শাশুড়ি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 

আরো পড়ুন:

গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এই অভিনেতা বলেন, “হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রয়েছেন। তবে চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।” 

জানা গেছে, দীর্ঘদিন ধরেই মৌসুমীর মা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময়ও তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তখন বার্ধক্যজনিত নানা জটিলতায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। 

ওমর সানীর এই আহ্বানের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীরা মৌসুমীর মায়ের দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়