আশা ভোসলেকে শেষ শ্রদ্ধা, কান্নায় ভেঙে পড়লেন টাবু
জানাইকে সান্ত্বনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন টাবু
শেষ শ্রদ্ধা জানানোর জন্য সংগীতশিল্পী আশা ভোসলের মরদেহ রাখা হয়েছে তার বাসভবনের সামনে। অন্য অনেকের মতো বরেণ্য এই শিল্পীকে বিদায় জানাতে উপস্থিত হয়েছেন বলিউড অভিনেত্রী টাবু।
আশা ভোসলের মরদেহের পাশে বসা শিল্পীর নাতনি জানাই। টাবু তার সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে জানাইকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এই তারকা। একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়। জানাইকে সান্ত্বনা দিতে গিয়ে বারবার জড়িয়ে ধরেন টাবু—দৃশ্যটি ভক্তদের গভীরভাবে আবেগাপ্লুত করেছে।
দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, সর্বোচ্চ সম্মান জানাতে আশা ভোসলের মরদেহ ভারতের জাতীয় পতাকায় মোড়ানো হয়। লোয়ার পারলের বাসভবনে প্রিয়জনেরা আশা ভোসলেকে শেষ শ্রদ্ধা জানান। প্রিয় শিল্পীর কফিন সাদা লিলি ফুল দিয়ে সাজানো হয়েছে এবং জাতীয় পতাকায় আবৃত করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এই কিংবদন্তি শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।
বলে রাখা ভালো, রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোসলে। তার বয়স হয়েছিল ৯২ বছর। গত ১১ এপ্রিল শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই শিল্পী।
ঢাকা/শান্ত
হামসহ শিশুদের টিকা নিয়ে দুদকে অভিযোগ: অধ্যাপক ইউনূস ও সাবেক উপদেষ্টা নূরজাহানের বিরুদ্ধে তদন্ত দাবি