ঢাকা     মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গণরায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে সরকার: আখতার

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ১৪ এপ্রিল ২০২৬  
গণরায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে সরকার: আখতার

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বক্তব্য দিচ্ছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, “নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ গণভোট দিয়েছিল। কিন্তু, সরকার গণরায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এজন্য আন্দোলনের রূপরেখাও দেওয়া হয়েছে।”

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাঙামাটি শহরের বনরূপাস্থ আইসিআর পাবলিক লাইব্রেরিতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐক্য জোরদারের লক্ষ্যে রাঙামাটিতে জামায়াত ইসলামী ও এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট এই সভার আয়োজন করে।

আরো পড়ুন:

আখতার হোসেন বলেন, “দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার আজ চরম চ্যালেঞ্জের মুখে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সব বিরোধী রাজনৈতিক শক্তিকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। ১১ দলীয় ঐক্যজোট সেই লক্ষ্যেই কাজ করছে। আমরা জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য রাজপথে থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব।”

রাঙামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হকের সঞ্চালনায় এবং জেলা জামায়াতের আমির আব্দুল আলীমের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের সদস্য মিনহাজ মোর্শেদসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতারা উপস্থিত ছিলেন। সভায় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সাংগঠনিক কার্যক্রম এবং ঐক্যজোটের ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ঢাকা/শংকর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়