ঢাকা     মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলা বর্ষবরণে পাবনায় দর্শক মাতালেন জেমস, ইমরান ও ঐশী

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ১৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:২১, ১৪ এপ্রিল ২০২৬
বাংলা বর্ষবরণে পাবনায় দর্শক মাতালেন জেমস, ইমরান ও ঐশী

পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বর্ষবরণ অনুষ্ঠানে গান গেয়ে দর্শক মাতান জেমস।

বাংলা নববর্ষকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো দেশ। পয়লা বৈশাখ উপলক্ষে পাবনাতেও সংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়। সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সুরের মূর্ছনায় দর্শক মাতিয়েছেন নগরবাউল খ্যাত জেমস। তার সঙ্গে আরো পারফর্ম করেন কণ্ঠশিল্পী ইমরান মাজমুদুল ও ঐশী। ছিলেন ‘ম্যাজিক বাউলিয়ানা-২০২৫’ এর প্রথম সেরা তিন শিল্পী। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে প্রথমে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে পয়লা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের উদ্যোগে রুচি বৈশাখী উৎসব শিরোনামে আরো একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়।

আরো পড়ুন:

শহরের স্বাধীনতা চত্বরের সামনে থেকে বের হয়ে শোভাযাত্রাটি প্রধান সড়ক ঘুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বর্ষবরণ কনসার্ট। এতে গান পরিবেশন করে দর্শক মাতান জনপ্রিয় কণ্ঠশিল্পী নগরবাউল জেমস, ইমরান মাহমুদুল, ঐশী। এছাড়াও ছিলেন ‘ম্যাজিক বাউলিয়ানা-২০২৫’ এর প্রথম সেরা তিন শিল্পী। মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন মন্দিরা চক্রবর্তী ও সোহাগ নৃত্য দল।

গান গেয়ে দর্শক মাতান কণ্ঠশিল্পী ইমরান মাজমুদুল


উৎসবে শুভেচ্ছা বক্তব্য দেন স্কয়ার গ্রুপের পরিচালক ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। শুভেচ্ছা জানান পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পুলিশ সুপার আনেয়ার জাহিদ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সম্পাদক জহুরুল ইসলাম সহ অনেকে।

এছাড়াও পাবনা জেলা-উপজেলা প্রশাসন, পাবনা প্রেস ক্লাবসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলা বর্ষবরণে নানা অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকা/শাহীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়