ঢাকা     মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বৈশাখে মায়ের সঙ্গে গিয়ে দোকান দিতাম: ফারিণ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ১৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:৩৯, ১৪ এপ্রিল ২০২৬
বৈশাখে মায়ের সঙ্গে গিয়ে দোকান দিতাম: ফারিণ

তাসনিয়া ফারিণ

ছোট ও বড় পর্দার আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বর্ষবরণ অনুষ্ঠান উদযাপনে মেতেছেন এই অভিনেত্রী। এ উপলক্ষে কেনাকাটাও করেছেন। বাসায়ও পিঠাপুলি তৈরি করেছেন তার মা।  

শৈশব-কৈশোরের বৈশাখ নিয়ে কথা বলেছেন তাসনিয়া ফারিণ। স্মৃতিচারণ করে এ অভিনেত্রী বলেন, “ছোটবেলার কথা খুব মনে পড়ে। তখন শহরেও মেলা বসত। আমি মায়ের সঙ্গে গিয়ে দোকান দিতাম। কখনো মুড়ি-বাতাসা, কখনো স্কুলের বৈশাখী অনুষ্ঠানে আচার বা পিঠা বিক্রি করতাম।” 

আরো পড়ুন:

প্রতি বছর রমনা বটমূলে ‘ছায়ানট’ নাচ-গান পরিবেশন করে থাকে। ছোট সময়ে এসব তাসনিয়া ফারিণের মনে ছাপ ফেলত। এসব তথ্য স্মরণ করে তিনি বলেন, “আমাদের বাসা থেকে রমনা বটবৃক্ষ পায়ে হাঁটা পথ। নতুন পোশাকে সেজে বাড়ির বড়দের হাত ধরে সেখানে পৌঁছে যেতাম। সকলের সঙ্গে বুঁদ হয়ে গান শুনতাম।”  

সময় বদলেছে। চাইলেই এখন জনস্রোতে পা মেলাতে পারেন না তাসনিয়া ফারিণ। তিনি বলেন, “বদলে যেখানে থাকি, সেখানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিই। আমি কিন্তু লাল পাড় সাদা শাড়ি কিনেছি। মা রকমারি পিঠা বানিয়েছেন।” 

এবারের নববর্ষ উদযাপন নিয়ে তাসনিয়া ফারিণ বলেন, “গত কয়েক বছর ধরে এই সময়ে ঈদের আগের রোজা পড়েছে। আমরা তেমনভাবে উদযাপন করতে পারিনি। এ বছর সেটা হবে।”

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়