ঢাকা     মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৯ জেলায় বিজিবি মোতায়েন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১৪ এপ্রিল ২০২৬  
৯ জেলায় বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর 'কৃষক কার্ড' বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে ৯ জেলায় ১০ উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল)  বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়  ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন  করার লক্ষ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। 

আরো পড়ুন:

মোতায়েনকৃত স্থানগুলোর মধ্যে রয়েছে-পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট ও বোদা উপজেলার বৈরাতী উচ্চ বিদ্যালয়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ উথলী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা অডিটরিয়াম, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার হাইস্কুল, জামালপুরের ইসলামপুর উপজেলার নাপিতের চর, মৌলভীবাজারের জুড়ি উপজেলার বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় এবং কক্সবাজারের টেকনাফ উপজেলার টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। 

দেশের গুরুত্বপূর্ণ এই কর্মসূচি সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে  সম্পন্ন করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করছে বলেও জানানো হয়।

ঢাকা/এম আর/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়