ঢাকা     মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তৃষার বাড়িতে বোমা হামলার হুমকি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ১৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:২৪, ১৪ এপ্রিল ২০২৬
তৃষার বাড়িতে বোমা হামলার হুমকি

তৃষা কৃষ্ণান

ইদানীং বোমা আতঙ্কে ভুগছেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনয়শিল্পীরা। এর আগে রজনীকান্ত, থালাপাতি বিজয়, অজিত কুমার, ধানুশের বাড়িতে বোমা রাখার খবর ছড়িয়ে পড়ে। যদিও সেটা ফাঁকা আওয়াজ ছিল। এবার এ তালিকায় যুক্ত হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। 

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ‘থাগ লাইফ’খ্যাত অভিনেত্রী তৃষা কৃষ্ণানের চেন্নাইয়ের বাসায় বোমা রাখা হয়েছে—এমন দাবি করে সিটি কন্ট্রোল রুমে একটি ই-মেইল পাঠানো হয়। এ বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।  

আরো পড়ুন:

টেনামপেট থানা পুলিশ বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়করণ দল (বিডিডিএস) নিয়ে অভিনেত্রীর বাসায় তল্লাশি চালায়। পাশাপাশি স্নিফার ডগও ব্যবহার করা হয়। পুরো বাড়ি ও আশপাশের এলাকা তল্লাশি করে পুলিশ নিশ্চিত হয়েছে যে, কোথাও কোনো বোমা বা বিপজ্জনক কিছু নেই; পুরো ঘটনাই ভুয়া। 

স্বল্প সময়ের ব্যবধানে এটি দ্বিতীয় ঘটনা। ফলে চেন্নাই পুলিশের সাইবার ক্রাইম ইউনিট বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। কে এই ই-মেইল পাঠিয়েছে তা শনাক্ত করতে তারা আইপি অ্যাড্রেস ট্র্যাক করছে, পাশাপাশি সংশ্লিষ্ট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে কাজ করছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে। 

এবারই প্রথম নয়, ২০২৫ সালের ২ অক্টোবর রাতে একই হুমকি পেয়েছিলেন তৃষা। সেই সময়ও সন্দেহজনক বা বিস্ফোরক কিছু পায়নি পুলিশ। এই ভুয়া হুমকির কারণে পুলিশ প্রশাসনও উদ্বিগ্ন হয়ে পড়েছিল।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়