ঢাকা     রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ৩১ মে ২০২৬  
রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

বাগেরহাটের রামপালে দুর্বৃত্তের হামলায় ইখলাস গাজী (৫০) নামের এক ব্যক্তি নেতা নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) বেলা ১১টার দিকে রামপাল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ইখলাস গাজী উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা ও সদর ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শী হুমায়ুন বলেন, “বেলা ১১টার দিকে ইখলাস গাজী চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় অতর্কিতভাবে এক দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত বিশ্বাস বলেন, “মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হামলার সঙ্গে জড়িতকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।”

ঢাকা/আমিনুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়