ঢাকা     রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিএনপির অশিক্ষিত ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ৩১ মে ২০২৬   আপডেট: ১৯:১১, ৩১ মে ২০২৬
বিএনপির অশিক্ষিত ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ‘‘বিএনপিতে কিছু অশিক্ষিত লোকজন আছে, তারা জানে না বাজেট নির্ধারণ মানেই টাকা নিয়ে যাওয়া নয়। বিএনপির উচিত তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।’’

রবিবার (৩১ মে) রাজধানীর কালশীর বাউনিয়াবাদ বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ ও খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

আরো পড়ুন:

এ সময় আসিফ মাহমুদ বলেন, ‘‘সম্প্রতি ওই এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাই পুরো বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। উচ্ছেদ করতে এসে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে, এরপর কয়েক দিনের মধ্যে আগুন লাগলো। এটা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা মনে করি না।’’

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ‘‘আগুনের ঘটনায় কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো ষড়যন্ত্র ছিল কিনা, তা তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন।’’

আগুন সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীকে উচ্ছেদ করতে দেওয়া হবে না উল্লেখ করে এনসিপির মুখপাত্র বলেন, সরকারি জমি সরকার বুঝে নিতে পারে, তবে সেখানে বসবাসকারী মানুষদের পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে আবাসন প্রকল্প বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়ারও আহ্বান জানান তিনি। 

এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ‌ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ঢাকা/রায়হান

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়