ঢাকা     মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকায় বাসায় ঢুকে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ১৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১৩:১৫, ১৪ এপ্রিল ২০২৬
ঢাকায় বাসায় ঢুকে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

ফাইল ফটো

ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বাসায় ঢুকে দিয়া মনি নবনী নামে এক কলেজছাত্রী কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এক নির্মাণ ঠিকাদার ধারালো অস্ত্র দিয়ে কলেজছাত্রীসহ একই পরিবারের চারজনকে কোপায় বলে অভিযোগ ওঠে।

নবনী বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মা নুসরাত জাহান মৌসুমী (৪২), বোন জয়া (১২) এবং ভাই মোয়াজ (১৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোহাম্মদ রাজু জানান, বাড়িটির নির্মাণ কাজের টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। ভোরে পাওনা টাকা চাইতে গিয়ে ঠিকাদার আবু মুসা (৪৫) মুসা পরিবারের সদস্যদের ওপর চাপাতিসহ ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারী মুসাকে আটক করা হয়েছে। 

তিনি আরো জানান, নবনীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে। আবু মুসার বিরুদ্ধে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ঢাকা/এমআর/বুলবুল/ইভা  

সর্বশেষ

পাঠকপ্রিয়