ঢাকা     মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ১৪ এপ্রিল ২০২৬  
কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

মঙ্গলবার কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, কৃষক সচ্ছল থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইল স্টেডিয়ামে এই কার্যক্রম উদ্বোধনের সময় তিনি স্থানীয় ১৫ জন কিষান–কিষানির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।

আরো পড়ুন:

প্রধানমন্ত্রী বলেন, “পয়লা বৈশাখ বাংলা সংস্কৃতির ঐতিহ্য যা মিশে আসে কৃষক ভাই বোনদের সাথে। এর লক্ষ্যেই কৃষক কার্ড উদ্বোধনের জন্য  দিনটিকে বেছে নেওয়া হয়েছে। এই সরকার জনগণের সরকার। তাই নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো কালী মোছার আগেই বাস্তবায়ন করছে সরকার।”

তিনি বলেন, “আজকের এই প্রি পাইলটি প্রজেক্টের মাধ্যমে ২২ হাজার কৃষক এই কার্ড পাচ্ছেন। কৃষকরা নতুন করে হিসাবের খাতা খুলতেন, সেখান থকে পয়লা বৈশাখের অনুষ্ঠান। পয়লা বৈশাখ কৃষকদের সঙ্গে জড়িত বলেই কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করলাম।” 

তিনি বলেন, “১১টি উপজেলায় প্রায় ২২ হাজার কৃষককে কৃষক কার্ড দেওয়া হয়েছে। ৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষকদের হাতে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ করা হবে।”

তিনি বলেন, “দেশের কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে। বর্তমান সরকারের লক্ষ্য কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলা।”

প্রধানমন্ত্রী জানান, কৃষক কার্ডে থাকছে ১০ টি সুবিধা, এর মাধ্যমে কৃষকের অবস্থার পরিবর্তন হবে। খাদ্যঘাটতি মেটাতে, ফসল সংরক্ষণে দেশের বিভিন্ন প্রান্তে কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান।

তিনি বলেন, “৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। খাল ও নদী খননের মাধ্যমে ভূগর্ভস্থ পানির স্তর বাড়বে। এখন দেশ গড়ার সময়। নারীদের স্বাবলম্বী করার পাশাপাশি নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বর্তমান সরকার। বিএনপির লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন।” 

ঢাকা/কাওছার আহমেদ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়