ঢাকা     মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডেমরায় ট্যাংক লরির ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ১৪ এপ্রিল ২০২৬  
ডেমরায় ট্যাংক লরির ধাক্কায় যুবক নিহত

ঢাকার ডেমরায় রাস্তা পারাপারের সময় ট্যাংক লরির ধাক্কায় কামাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার দিলপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নেওয়া পথচারী আব্দুল মতিন জানান, ভোরের দিকে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া ট্যাংক লরি কামালকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগে এসে স্বামীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী শাবানা বেগম। তিনি বলেন, “আমার স্বামী গাড়িচালক ছিলেন। এখন আমি কী নিয়ে বাঁচব?”

কামালের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কামতাল বড়বাড়ি এলাকায়। তার বাবার নাম সৌরভ আলী। বর্তমানে তিনি পরিবার নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের  ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়