ঢাকা     রোববার   ০৩ মে ২০২৬ ||  বৈশাখ ২০ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাটির নিচ থেকে আসছে শব্দ, উদ্বিগ্ন এলাকাবাসী

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ৩ মে ২০২৬  
মাটির নিচ থেকে আসছে শব্দ, উদ্বিগ্ন এলাকাবাসী

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের জমির মাটির নিচ থেকে শোনা যাচ্ছে বুদবুদ শব্দ। গত এক সপ্তাহ ধরে উপজেলার বড়পাড়া গ্রামের কৃষক আশোক আলী মৃধার জমি থেকে এমন শব্দ শোনা যাচ্ছে। শুধু একটি স্থান থেকে নয় তার ২ একর জমির যেখানেই কোঁদাল দিয়ে মাটি কাটার চেষ্টা করা হচ্ছে সেখান থেকেই এমন শব্দ পাওয়া যাচ্ছে বলে স্থানীয়রা জানান। 

এ ঘটনায় আশোক আলীসহ এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ওই শব্দ শোনার জন্য তার জমিতে ভীড় করছেন স্থানীয়রা। 

স্থানীয় বাসিন্দা আবদুর রশিদ মৃধা বলেন, ‘‘আমরা অনেকটা আতঙ্কিত অবস্থায় রয়েছি। গত কয়েকদিন দিনভর শব্দ শুনতে পেয়েছি। তবে এখন একটু শব্দ কম আসছে এবং থেমে থেমে শব্দ শোনা যাচ্ছে।’’

কৃষক নোয়াব মিয়া বলেন, ‘‘শব্দের কারণে আমরা অনেকটা ভয়ে আছি। মাটির নিচে অনেক কিছুই থাকতে পারে। তবে এখন একটু শব্দটা কম আসছে।’’ তিনি অদ্ভুত এ শব্দের  রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। 

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ‘‘বিষয়টি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করা হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। এবয় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’’

ঢাকা/ইমরান//

সর্বশেষ

পাঠকপ্রিয়