ঢাকা     রোববার   ০৩ মে ২০২৬ ||  বৈশাখ ২০ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার প্রাথমিক শিক্ষকদের কেউ বাদ পড়বেন না: শিক্ষামন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ৩ মে ২০২৬   আপডেট: ২০:২৬, ৩ মে ২০২৬
সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার প্রাথমিক শিক্ষকদের কেউ বাদ পড়বেন না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের কেউ বাদ পড়বেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ নিয়ে কোনো শঙ্কার কারণ নেই বলেও জানান তিনি। 

রবিবার (৩ মে) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।  

আরো পড়ুন:

ড. মিলন বলেন, ‘‘প্রথমত, ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগ মামলার জন্য আটকে আছে, সেটা থেকে আমাদের বের করে আনতে হবে। এরপর আমরা প্রাইমারিতে ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ দিতে পারবো। অপরদিকে বিগত সরকার যেটা তরিঘরি করে করলো, ১৪ হাজার ৩০০ শিক্ষক নিয়োগ, সেটাও আমরা ডিসিপ্লিনে আনছি। সেটাও আমরা নেবো ‘’

‘‘এরপরই আবার ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ দেবো। ৭৫ হাজার শিক্ষক নিয়োগ দিতে হবে পাবলিক সিষ্টেমে। ৭ হাজার নিয়োগ দিতে হবে সরকারি হাইস্কুলে। যত দ্রুত সম্ভব, আমরা এটা করবো,’’ যোগ করেন তিনি। 

আমরা পিএসসি এর আশায় ছিলাম। তারা আমাদের না দিতে পারলে আমরা ইমিডিয়েটলি ডিসিশন নেবো উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘কারণ শিক্ষক ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান চালাতে পারবো না। আমাদের সেভাবে প্রজেক্ট তৈরি করতে হবে। কাজ করতে হবে। আমাদের প্রচুর সুযোগ রয়েছে শিক্ষায় কাজ করার।’’

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়