ঢাকা     রোববার   ০৩ মে ২০২৬ ||  বৈশাখ ২০ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ সহায়তা দেবে সরকার: ত্রাণ মন্ত্রণালয়

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ৩ মে ২০২৬   আপডেট: ২০:১৮, ৩ মে ২০২৬
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ সহায়তা দেবে সরকার: ত্রাণ মন্ত্রণালয়

হাওরাঞ্চলে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

রবিবার (৩ মে) দুপুরে লালমনিরহাটের বড়বাড়িতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘জাকাতভিত্তিক আত্মকর্মসংস্থান প্রকল্প’ পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানান।

আরো পড়ুন:

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা জানান, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ হাওরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় আকস্মিক বন্যায় ধান তলিয়ে যাওয়ায় কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। এ পরিস্থিতিতে সরকার তাদের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ড দেওয়া হবে, যার আওতায় তারা আগামী তিন মাস নিয়মিত খাদ্যশস্য ও আর্থিক সহায়তা পাবেন।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে জানানো হয়, দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে বিবেচিত এ প্রকল্প বাস্তবায়নে নীতিনির্ধারণী পর্যায়ে ঐক্যমত রয়েছে। এর কারিগরি সমীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই মাঠপর্যায়ের কাজ শুরু হতে পারে বলে আশা করা যায়।

অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে আত্মকর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়। এর আওতায় ২০ জনকে গরু, ২০ জনকে সেলাই মেশিন, ৩৩ জনকে মুদি দোকানের সামগ্রী এবং ২০ জনকে প্যাডেলচালিত ভ্যান দেওয়া হয়।

উপকরণ পেয়ে উপকারভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের স্বাবলম্বী হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/সিপন /জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়