ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে ছাত্রলীগের ১৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ৪ মে ২০২৬  
চট্টগ্রামে ছাত্রলীগের ১৪ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন নয়াবাজার বিশ্বরোড এলাকার একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক চলাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (৩ মে) রাত ৯টার দিকে ‘তায়েফ রেস্টুরেন্ট’ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবির উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান এ তথ্য জানান। 

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় রেস্টুরেন্টের ভেতরে বৈঠকরত অবস্থায় ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়।”

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠকসহ একাধিক সক্রিয় সদস্য রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃতরা ছাত্রলীগের সদস্য।

পুলিশ জানিয়েছে, এ ধরনের গোপন বৈঠকের মাধ্যমে সংগঠনের কার্যক্রম চালানোর চেষ্টা করা হচ্ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়