ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের নামে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২৩ মে ২০২৬   আপডেট: ১৭:৪৭, ২৩ মে ২০২৬
ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের নামে মামলা

ফাইল ফটো

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সংগঠক তারেক রেজাসহ ২২ জনের নামে মামলা হয়েছে। জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবির বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহ সফরে আসেন। তার সফর চলাকালে স্থানীয় এনসিপির নেতাকর্মীরা অবৈধভাবে সমবেত হয়ে ছাত্রদল নেতাকর্মী ও বাদীর ওপর হামলা চালায়।

ওসি মো. আসাদউজ্জামান বলেন, “এনামুল কবির নামে একজন বাদী হয়ে এনসিপির ২২ নেতাকর্মীর নামে অভিযোগ দিয়েছেন। আমরা তা মামলা হিসেবে রেকর্ড করেছি। অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়