ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৯০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ২৩ মে ২০২৬   আপডেট: ১৬:০৩, ২৩ মে ২০২৬
চীনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৯০

চীনের উত্তরাঞ্চলের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার (২৩ মে) এ তথ্য জানিয়েছে।

শানসি প্রদেশের টংঝৌ গ্রুপ পরিচালিত লিউশেনিউ কয়লা খনিতে এই গ্যাস বিস্ফোরণটি ঘটে।

আরো পড়ুন:

ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। ২৭ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

শুক্রবার স্থানীয় সময় ৭টা ২৯ মিনিটে শানসির একটি কয়লা খনিতে এই বিস্ফোরণটি ঘটে এবং ঘটনার সময় সেখানে ২৪৭ জন শ্রমিক কর্মরত ছিলেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, বেশিরভাগই বিষাক্ত গ্যাস নিঃশ্বাসের সাথে গ্রহণ করার ফলে আক্রান্ত হয়েছেন। তবে গ্যাসটি কী ধরনের ছিল তা স্পষ্ট নয়।

আহত খনি শ্রমিক ওয়াং ইয়ং রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, ঘটনার সময় তিনি কোনো শব্দ শোনেননি, কিন্তু হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান।

তিনি বলেন, “আমি সালফারের গন্ধ পাচ্ছিলাম, বিস্ফোরণের সময় যেমন গন্ধ হয় ঠিক তেমন। আমি লোকজনকে দৌড়াতে চিৎকার করে বলি। আমরা যখন দৌড়াচ্ছিলাম, তখন আমি দেখতে পাচ্ছিলাম ধোঁয়ার কারণে লোকজন মাটিতে লুটিয়ে পড়ছে। এরপর আমিও জ্ঞান হারাই।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়