ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ২৩ মে ২০২৬  
ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 

ময়মনসিংহের ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুর ২টা ২৫ মিনিটে ত্রিশাল উপজেলার বৈলর কানহর মোড়-সংলগ্ন ধরার খাল পুনঃখনন উদ্বোধনস্থলে পৌঁছান তিনি।

অনুষ্ঠানস্থলে আসার পথে রাস্তার পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা। 

এর আগে সকাল ১১টা ৫ মিনিটে রাজধানীর নিজ কার্যালয় থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

খাল পুনঃ খনন উদ্বোধন শেষে তিনি ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিশ্রাম নেবেন। পরে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ত্রিশালবাসীর মধ্যে উৎসবের আমেজ এবং আকাশচুম্বী প্রত্যাশা বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ঢাকা/মিলন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়