গ্রিন বন্ড ইস্যু করবে ব্র্যাক ব্যাংক
শেয়াবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ গ্রিন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এ বন্ডের আকার হবে ১ হাজার কোটি টাকা।
শনিবার (২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এই বন্ডটি হবে নন-কনভার্টেবল, আনসিকিউরড ও সম্পূর্ণ পরিশোধযোগ্য। এর আকার হবে সর্বোচ্চ ১ হাজার কোটি টাকা। মেয়াদ হবে সর্বোচ্চ ৩ বছর। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ গত ২১ মে ৩৯৫তম সভায় ‘ব্র্যাক ব্যাংক গ্রিন বন্ড’ ইস্যু করার প্রস্তাব অনুমোদন দিয়েছে।
ব্যাংকটির সবুজ অর্থায়ন কার্যক্রমে অর্থ জোগান দিতে এই বন্ড ইস্যু করা হবে। তবে, বন্ডটি কার্যকর করতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন প্রয়োজন হবে।
ব্র্যাক ব্যাংকের তথ্য অনুযায়ী, গ্রিন বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ পরিবেশবান্ধব বা গ্রিন ফাইন্যান্সিং উদ্যোগে ব্যবহার করা হবে।
ঢাকা/নাজমুল/রফিক
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল