ঢাকা     রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশুর হাত ক্ষতিগ্রস্ত

শরীয়তপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ২৯ মে ২০২৬  
কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশুর হাত ক্ষতিগ্রস্ত

শরীয়তপুরের জাজিরায় পরিত্যক্ত মরিচ ক্ষেত থেকে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে রাহাত (১০) নামে এক শিশুর দুই হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। 

শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার চরধুপুরীয়া চরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

রাহাত মুলনা ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার সামছু মাদবরের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি মরিচ ক্ষেতে খেলার ছলে প্রবেশ করে রাহাত। সেখানে টেপ মোড়ানো ককটেলকে খেলনা ভেবে কুড়িয়ে নেয় সে। একপর্যায়ে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে রাহাতের দুই হাতের কবজি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় ও স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায় কর্তব্যরত চিকিৎসক। 

এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মেদ জানান, কুড়িয়ে পাওয়া ককটেল খুলতে গিয়ে বিস্ফোরণের শিকার হয়েছে এক শিশু। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঢাকা/আকাশ//

সর্বশেষ

পাঠকপ্রিয়