ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শরীর ও মনের সতেজতায় বডি স্পা

মুমতাহিনা হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ১৫ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শরীর ও মনের সতেজতায় বডি স্পা

প্রতীকী ছবি

মুমতাহিনা হক : মানসিক অবসাদ, আলস্য, ক্লান্তি- এসবে ভুগেননি এমন মানুষ পাওয়া সম্ভব নয়। আর এগুলো কাটানোর সহজ এক পদ্ধতি হচ্ছে, স্পা। বডি স্পা এর কথা কম বেশি সবাই শুনে থাকবেন। আজ জেনে নিন বডি স্পা এর কিছু তথ্য।

 

বডি স্পা: শরীর আর মনের অবসাদ ও ক্লান্তি দূর করে সৌন্দর্য-সজীবতা ফিরিয়ে আনে স্পা। স্পা মানুষকে নিয়ে যায় প্রকৃতির কাছাকাছি। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে ম্যাসাজ করে, প্রাকৃতিক উপাদান ব্যবহার করে, মানুষকে প্রকৃতির স্নিগ্ধতায় সিক্ত করে। নিয়মিত স্পা কর্মক্ষমতা, সজীবতা বাড়ায়, পাশাপাশি আবার ত্বক হারানো জৌলুশ ফিরিয়ে এনে তাকে উজ্জ্বল ও সুন্দর করে। স্পা অবসাদ দূর করা ও সৌন্দর্য চর্চায় আধুনিক একটি নাম হলেও এ পদ্ধতি সনাতন। থাইল্যান্ডের প্রাচীন রীতিতে শরীরের বিভিন্ন স্থানে মালিশ (ম্যাসাজ) করা হয়।

 

যা ব্যবহার করা হয়: এতে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান যেমন, বিভিন্ন ধরনের তেল, এসেন্স, স্ক্রাব, প্যাক ব্যবহার করা হয়, যা ত্বককে করে তোলে উজ্জ্বল ও সুন্দর। স্পা করার জন্য সবখানেই থাকে আলাদা নির্ধারিত জায়গা। প্রথমেই যেটি লক্ষ্য রাখতে হবে, সেটা হল স্পা করার জায়গাটি যেন হয় শান্ত, শুভ্র ও সুন্দর। হালকা কোনো সঙ্গীত বা বাদ্য, হালকা সুবাস, ফুল, পরিষ্কার-পরিচ্ছন্নতা মানসিক ও শারীরিকভাবে প্রশান্ত হতে সাহায্য করে। স্পায় যারা ম্যাসাজ করে, তাদের বলা হয় মাসু। তাদের হতে হয় থাই ম্যাসাজ প্রশিক্ষিত।

 

উপকারিতা:

• শরীরে ব্যথা বা শারীরিক-মানসিক অবসাদ দূর করা যায় বডি ম্যাসাজে।

• এতে ব্যবহৃত বিভিন্ন প্রাকৃতিক তেল, এসেন্স ত্বকের জন্য উপকারী।

• শরীরের বিভিন্ন প্রেসার পয়েন্টে ব্যবহৃত হয় স্টোন বা হট কমপ্রেস। এই হট কমপ্রেস একটি থলির মতো, যাতে বিভিন্ন ভেষজ উপাদান থাকে, যা হালকা গরম তাপে আপনার শরীরের বিভিন্ন প্রেসার পয়েন্টের ওপর চেপে ব্যবহার করা হয়। এতে শরীরের যেসব স্থানে ব্যথা বা ক্লান্তি আছে, তা সম্পূর্ণ দূর হয়ে যায়।

• মুখের ত্বকে যদি কোনো সমস্যা থাকে, তাহলে করা যেতে পারে ফেসিয়াল স্পা।

• মেনিকিউর-পেডিকিউর স্পা হাত ও পায়ের জন্য অনন্য। পায়ের ব্যথা বা অবসাদ দূর করতে সৌন্দর্যবর্ধনে এই স্পা করা হয়ে থাকে। এতে বিশেষ ধরনের প্যাক ব্যবহার করা হয়, যা ত্বককে কোমল ও মসৃণ করে তোলে।

• শরীরের বিভিন্ন পেশি ও নার্ভকে ম্যাসাজের মাধ্যমে শিথিল করে স্পার মাধ্যমে দেহের অবসাদ-আড়ষ্ঠতা দূর করা হয়।

• বডি ম্যাসাজ বা স্ক্রাবিংয়ে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায়। ম্যাসাজের ফলে দূর হয় শারীরিক ও মানসিক ক্লান্তি।

• স্পা স্নায়ুগুলোকে শিথিল করে মন আর দেহকে করে তুলে সতেজ ও স্নিগ্ধ। উত্তেজনা ও দুশ্চিন্তা দূর করতেও ম্যাসাজ অনন্য।

• এটি শরীরের মরা কোষগুলো ঝরিয়ে ত্বককে করে তোলে কোমল, মসৃন ও উজ্জ্বল।

 

খরচ:

 

স্পা করতে ৩ থেকে ৪ ঘণ্টার মতো সময় লাগবে। দেশের প্রায় সব বিউটি পারলারই এখন স্পা সেবা দিচ্ছে। যেখানে স্পা করাবেন সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী আছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখবেন। 

 

 

 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়