ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাবির কার্জন হল কেন্দ্রে সাড়ে ৫ ঘণ্টায় ভোট পড়েছে ৩২.২৭ ভাগ

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাবির কার্জন হল কেন্দ্রে সাড়ে ৫ ঘণ্টায় ভোট পড়েছে ৩২.২৭ ভাগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.২৭ ভাগ।

বৃহঃস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কার্জন হল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোঃ আসিফ মাহমুদ রাইজিংবিডি ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “এখন পর্যন্ত মোট ৭০৩ ভোট পড়েছে। এর মধ্যে পুরুষ ভোট পড়েছে ১৬৫২টি এবং নারী ভোট পড়েছে ৫২৬ টি।"

মধ্যাহ্ন ভোজের বিরতিতে প্রতিবেদনটি লেখা পর্যন্ত পুরুষ ভোটারদের লাইন ছিল না, তবে নারীদের ছোট একটি লাইন ছিল।

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়