ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিশ্বসেরা গবেষকদের তালিকায় জাবির ৮ শিক্ষক-শিক্ষার্থী

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ২২ সেপ্টেম্বর ২০২৫  
বিশ্বসেরা গবেষকদের তালিকায় জাবির ৮ শিক্ষক-শিক্ষার্থী

ফাইল ফটো

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও এলসেভিয়ার প্রকাশিত পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় জায়গা পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষক ও গবেষক।

এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আরো পড়ুন:

সম্প্রতি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বিশ্বের সেরা গবেষকদের এই র‍্যাঙ্কিং প্রকাশ করে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা স্থান করে নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের জন্য এটাকে গৌরবজনক অর্জন বলে উল্লেখ করেছেন উপাচার্য।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, “পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকরা অন্তর্ভুক্ত হওয়া আমাদের জন্য এক বড় সম্মান। শিক্ষা ও গবেষণায় এই ধারাবাহিক অর্জন বিশ্ববিদ্যালয়ের সুনামকে আরো সমুন্নত করেছে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেশ-বিদেশে আরো বড় সম্মান অর্জন করবেন। একইসঙ্গে তিনি তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।”

তালিকায় স্থান পাওয়া জাবি শিক্ষকরা হলেন- পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান ও এসএম দিদার উল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ.এ. মামুন, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক এম. শামীম কায়সার, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাঈদ আল-জামান ও মো. নূরুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক মো. এনামুল হক।

তালিকায় স্থান পাওয়া একমাত্র শিক্ষার্থী হলেন, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের মোহাম্মদ এ. মামুন।

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়