ঢাকা     মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৪ ১৪৩২ || ১৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিক্ষার্থীদের ফ্রি অনলাইনভিত্তিক কোর্স করার সুযোগ

আহমেদ ফাহিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ৯ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষার্থীদের ফ্রি অনলাইনভিত্তিক কোর্স করার সুযোগ

করোনাকালীন শিক্ষার্থীরা যাতে শিক্ষার সাথে সংযুক্ত থাকতে পারে এবং দক্ষতা বৃদ্ধি করতে পারে, সেজন্য অনলাইনভিত্তিক কোর্সের প্ল্যাটফর্ম www.coursera.org (কোর্সেরা) চালু করা হয়েছে।

এই প্ল্যাটফর্মে সম্পূর্ণ বিনামূল্যে ৪২৬২টি অনলাইন কোর্স এবং সার্টিফিকেট পাবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। 

এই সুবিধা চালু থাকবে ৩১ জুলাই, ২০২০ পর্যন্ত। তবে এই বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করা কোর্সগুলোর ক্ষেত্রে সার্টিফিকেট পাওয়া যাবে।

পুরো প্রোগ্রামটিতে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বপালন করবেন বিশ্ববিদ্যালয়ের সিএসটিই বিভাগের লেকাচারার সালাউদ্দিন পাঠান। প্রোগ্রামটি সম্পর্কে দিকনির্দেশনা ও পরিচালনা করার জন্য খোলা হয়েছে ফেসবুক গ্রুপ। কোর্সভিত্তিক প্রশ্ন ও সমস্যা সমাধানে গ্রুপের মডারেটর হিসেবে কাজ করবে নোবিপ্রবির সিএসটিই বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ, আকিফ জামান এবং মাহবুবুর রহমান এবং এক্সপার্ট হিসেবে যুক্ত থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মিনারুল হাসান রাহাত।

এ বিষয়ে প্রোগ্রামের কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের সিএসটিই বিভাগের লেকচারার সালাউদ্দিন পাঠান বলেন, ‘আমাদের কোর্সেরা ফর ক্যাম্পাস এই প্রোগ্রামটি পেতে কিছুদিন কাজ করতে হয়েছে। কোর্সেরা ফর ক্যাম্পাস প্রোগ্রামের বিষয়ে আমি প্রথম জানতে পারি সিএসটিই বিভাগের ৭ম ব্যাচের মোহাম্মদ ইবরাহিম খলিলের কাছে। নোবিপ্রবিকে এই প্রোগ্রামে সংযুক্ত করার বিষয়ে সবধরনের সহযোগিতা করেছেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর স্যার এবং এই কোর্স প্রোগ্রামের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইমুম হোসেন বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছেন।’

‘কোর্সগুলোতে যারা যুক্ত হবে, তারা যত ইচ্ছা কোর্স করতে পারবে। যেহেতু চাকরির জন্য অর্জিত সার্টিফিকেটের ভালো গুরুত্ব রয়েছে এবং মাত্র ১০০০ জন রেজিস্ট্রেশন ফর্ম পূরণের মাধ্যমে যুক্ত হতে পারবে, সেহেতু আমরা আমাদের মাস্টার্স, ৪র্থ বর্ষ এবং ৩য় বর্ষের শিক্ষার্থীদের এই কোর্সগুলো করার ক্ষেত্রে অগ্রাধিকার দেবো। আসন খালি থাকা সাপেক্ষে বাকি বর্ষের শিক্ষার্থীদেরও সংযুক্ত করা হবে’, বলেন তিনি। 


নোবিপ্রবি/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়