ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবি ক্রিয়েটিভিটি এনহান্সমেন্ট সোসাইটির আত্মপ্রকাশ

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ২৫ এপ্রিল ২০২১  
জবি ক্রিয়েটিভিটি এনহান্সমেন্ট সোসাইটির আত্মপ্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রিয়েটিভিটি এনহান্সমেন্ট সোসাইটি (জেএনইউসিইএস) আত্মপ্রকাশ করেছে।

রোববার (২৫ এপ্রিল) সোসাইটির সভাপতি নিপা রানী সাহা সংগঠনটির আত্মপ্রকাশের বিষয়টি ক্যাম্পাস সাংবাদিকদের নিশ্চিত করেন। এদিকে নিপা রানী সাহাকে সভাপতি এবং পূজা রায়কে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি দেওয়া হয়।

আরো পড়ুন:

সংগঠন সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) সভাপতি জাহিদুল ইসলাম সাদেকের পৃষ্ঠপোষকতায় ১৫ এপ্রিল সংগঠনটি যাত্রা শুরু করে। 

নতুন এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মুস্তাকিম ফারুকী এবং যৌথ সম্পাদক জাকিয়া আক্তার। এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে গাজী মো. আশফিক, এইচ আর সম্পাদক মেলিচা রহমান, সাংগঠনিক সম্পাদক আম্বিয়া বিনতে আসাদ লামিয়া, তথ্য প্রযুক্তি ও সৃজনশীলতা সম্পাদক মাহরুমা আক্তার শেফা, ব্র্যান্ডিং ও প্রচারণা সম্পাদক রনি কুমার মহন্ত আশিম, লজিস্টিক সম্পাদক হিরা সুলতানা, আধুনিক যোগাযোগস্থাপক মাহতাবুর রহমান, প্রকাশনা সম্পাদক আইরিন সাদিয়া, গবেষণা সম্পাদক জহুরা রহমান ইভা এবং পাবলিক রিলেশন সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপ। 

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রাবেয়া খাতুন বৃষ্টি, সাগর দাস ও জান্নাতুল মাওয়া শশী।

সৌদিপ/মাহি 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়