ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোবিপ্রবিতে আলোচনা সভা, অতিথি শিক্ষা উপমন্ত্রী

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ২৫ আগস্ট ২০২১   আপডেট: ১৫:১৫, ২৫ আগস্ট ২০২১
নোবিপ্রবিতে আলোচনা সভা, অতিথি শিক্ষা উপমন্ত্রী

জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আগামীকাল ২৬ আগস্ট ভার্চুয়াল আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বুধবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

সভায় বিশেষ অতিথি থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

২৬ আগস্ট বিকাল ৩টা থেকে এই সভা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হবে। এতে প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

সভাপতিত্ব করবেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এবং মূল বক্তব্য উপস্থাপন করবেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ।

ফাহিম/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়