ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্তঃবিশ্ববিদ্যালয় সাইবার ড্রিলে নোবিপ্রবির সাফল্য  

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২৮ আগস্ট ২০২১  
আন্তঃবিশ্ববিদ্যালয় সাইবার ড্রিলে নোবিপ্রবির সাফল্য  

সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিযোগিতা ‌‘আন্তঃবিশ্ববিদ্যালয় সাইবার ড্রিল ২০২১’-এ ২৮৭টি টিমের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

শনিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় সূত্রে এতথ্য জানা যায়। এর আগে ২৭ আগস্ট বিষয়টি নিশ্চিত করেছেন নোবিপ্রবি টিমের সদস্যরা। প্রতিযোগিতায় নোবিপ্রবি শিক্ষার্থীরা ৪০০০ পয়েন্টের মধ্যে ৩৫৫০ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন। 

আরো পড়ুন:

টিমের সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজী আশিকুর রহমান, ইরফানুল হক নাবিল, মো. রবিউল ইসলাম শান্ত, তারিক বিন জাহিদ সবুজ ও হাসানুর রহমান শিশির।

টিমের দলনেতা কাজী আশিকুর রহমান বলেন, প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং, ইমেজ, ওয়েব হ্যাকিং, ক্রিপ্টোগ্রাফি সম্পর্কিত সমস্যার সমাধান করতে হয়।

প্রতিযোগিতাটি আয়োজন করে বিজিডি ই-গভ সার্ট। বাংলাদেশের ৫০তম বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে  আয়োজিত প্রতিযোগিতাটি ২৩ এবং ২৪ আগস্ট, ২০২১ দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়। সাইবার ড্রিলের সার্বিক সহায়তা ও তত্বাবধানে ছিল ডিজিটাল নিরাপত্তা এজেন্সি (ডিএসএ) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

ফাহিম/মাহি  

সর্বশেষ

পাঠকপ্রিয়