ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বাস্থ্যবিষয়ক প্রতিযোগিতার আয়োজন করেছে ‘মেডিজোন’ 

শেখ সায়মন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ৩১ অক্টোবর ২০২১   আপডেট: ১২:৪৭, ৩১ অক্টোবর ২০২১
স্বাস্থ্যবিষয়ক প্রতিযোগিতার আয়োজন করেছে ‘মেডিজোন’ 

‘মেডিজোন’ একটি অনলাইন হেলথ ম্যাগাজিন। এটি সম্প্রতি স্বাস্থ্যবিষয়ক তথ্যগুলো নির্ভুলভাবে প্রচারের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। ম্যাগাজিনটি বিশ্বাস করে, বর্তমানে সর্বস্তরের সব মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা বেশি জরুরি। তাই সুরক্ষা ও সুস্বাস্থ্যকে বিবেচনায় রেখেই মেডিজোনের পথচলা।  এর অংশ হিসেবে ম্যাগাজিনটি প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে আয়োজন করতে যাচ্ছে ‘ন্যাশনাল হেল্থ আর্টিকেল রাইটিং কনটেস্ট ১.০’।

এই কনটেস্ট উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলোতে সবার জ্ঞান এবং চিন্তাধারাকে একত্রিত করা। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তরূণদের চিন্তা-চেতনা সমন্বিত করার লক্ষ্যেই এ আয়োজন।  গত ৩০ অক্টোবর থেকে লেখা জমা নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। ফলাফল ঘোষণা হবে ৫ নভেম্বর। 

আরো পড়ুন:

ম্যাগাজিনের প্রধান সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, ``তারুণ্যের দীপ্তিময় একটি প্ল্যাটফর্ম ‘মেডিজোন’। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে সংগঠনটি।  

মেডিজোন একটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম হলেও বর্তমানে কাজের পরিধি বিস্তৃত হয়েছে। সংগঠনের ব্যবস্থাপনায় নিজস্ব ওয়েবসাইট, গ্রুপ ও পেজে স্বাস্থ্যবিষয়ক নির্ভুল তথ্য পাবলিশ করা হয়। মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করাই আমাদের লক্ষ্য। আর এই প্রতিযোগিতাটি মানুষকে স্বাস্থ্য সচেতন করতে সাহায্য করবে।''

উল্লেখ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফার্মেসি বিভাগের কিছু শিক্ষার্থীর উদ্যোগে মেডিজোন ডটকম ডটবিডির যাত্রা শুরু হয়।

বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিঙ্কে

/মাহি/

সর্বশেষ

পাঠকপ্রিয়