ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জয়পুরহাটে ৫৮ শিক্ষার্থী পেলেন শিক্ষাবৃত্তি

জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ২৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৬:৪০, ২৯ ডিসেম্বর ২০২১
জয়পুরহাটে ৫৮ শিক্ষার্থী পেলেন শিক্ষাবৃত্তি

জয়পুরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৬ লাখ ৯৬ হাজার টাকার বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। 

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে জাকস ফাউন্ডেশনের মিলনায়তনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ম ও ২য় বর্ষে অধ্যয়নরত ৫৮ জনকে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়। শিক্ষার্থীরা প্রত্যেকে ১২ হাজার টাকা করে পান। 

আরো পড়ুন:

জাকসের নির্বাহী পরিচালক নুরুল আমিন প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের হাতে ওই চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার। বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পরিচালক খোরশেদ আলম, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. ম আবদুর রহমান রনি।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আজ থেকে ১০ বছর আগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য বৃত্তি দেওয়া হতো। ১০ বছর পরে আজ কিন্তু দরিদ্র শব্দটা মুছে গেছে। এখন মেধাবী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ বৃত্তি দেওয়া হচ্ছে।

শামীম/মাহি 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়