ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৯ ১৪৩২ || ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাবিতে মশাল মিছিল

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:১৬, ১৪ নভেম্বর ২০২৪
জাবিতে মশাল মিছিল

জাতীয় ও ক্যাম্পাস ভিত্তিক সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। 

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ‘গণঅভ্যুথান রক্ষা আন্দোলনের’ ব্যানারে এ মিছিল করেন তারা। বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে সমাবেশে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসানের সঞ্চালনায় সমাবেশ বক্তারা দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্বেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, “গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে। দেশের ‘ল অ্যান্ড অর্ডার’ ভেঙ্গে পড়েছে। কিন্তু দেশের নিরাপত্তা ব্যবস্থা ঠিক করার জন্য আমরা কোনো কার্যকরি পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা দেশের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জোর দাবি জানাচ্ছি।”

একই বিভাগের শিক্ষার্থীর আনজুম শাহরিয়ার বলেন, “আমরা আশা করেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের প্রতিটি স্থানে শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে। কিন্তু আমরা আশাহত হয়েছি। দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পরেছে। পুলিশ ঠিকমতো কাজ করছে না। আমরা অতিদ্রুত এ অবস্থা থেকে পরিত্রাণ চাই।”

সমাপনী বক্তব্যে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদু রশিদ জিতু বলেন, “দীর্ঘ একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম। কিন্তু দেশের প্রতিটি স্থানে নিরাপত্তা যেভাবে ভেঙে পড়েছে, তাতে আমরা শঙ্কিত। দেশের বিভিন্ন স্থানে খুন, চাঁদাবাজি ও ক্যাম্পাসগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। ক্যাম্পাস থেকে এখনো মাদকের সিন্ডিকেট যায়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।”

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়