ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জবি শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানে সমন্বয়ক কমিটি

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১৯ জানুয়ারি ২০২৫  
জবি শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানে সমন্বয়ক কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে আবাসিক ভাতা প্রদানের প্রস্তাবনা প্রস্তুতের জন্য একটি সমন্বয়ক কমিটি গঠন করেছে প্রশাসন। আগামী বাজেটে এ বিষয়টি অন্তর্ভুক্তির লক্ষ্যে কমিটি সার্বিক পরিকল্পনা প্রণয়ন করবে।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, সদস্য সচিব পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক ড. কেএএম রিফাত হাসান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন আহমদ, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহম্মদ আসাদুজ্জামান সামী প্রমুখ।

এ কমিটি আগামী ২০ কার্যদিবসের মধ্যে প্রস্তাবনা বা প্রতিবেদন প্রদান করবে বলে জানা গেছে।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়