ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাবিতে ৫ দিনব্যাপী একুশে বইমেলা শুরু

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫  
রাবিতে ৫ দিনব্যাপী একুশে বইমেলা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এ বইমেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে কিছু বই ক্রয় করেন। এছাড়া তিনি দুটি গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এবারের বইমেলায় স্থানীয় ও ঢাকাসহ বিভিন্ন প্রকাশনা সংস্থা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও অনুষদসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলায় লেখক-পাঠক আড্ডা, মুক্তমঞ্চ এবং বিশেষ আকর্ষণ হিসেবে ‘জুলাই স্মৃতি কর্ণার’ রাখা হয়েছে।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক অধ্যাপক এফ. নজরুল ইসলাম প্রমুখ।

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়