ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রবির অর্থনীতি বিভাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ১০ মার্চ ২০২৫  
রবির অর্থনীতি বিভাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) অর্থনীতি বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টেগোর লেকচার থিয়েটারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বিজন কুমারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস, সংগীত বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ইয়াত সিংহ শুভ এবং অর্থনীতি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফিরোজ আহমেদ বলেন, “স্রষ্ঠা যে দিকনির্দেশনা দিয়েছেন সেগুলো পালন করতে হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করতে পারল না তার মতো আর হতভাগা আর নেই।’ আল্লাহ রব্বুল আলামীন নিজ হাতে রোজাদারদের পুরস্কার দিবেন। সেজন্য আমাদের রোজা রাখার মতো করে রাখতে হবে।”

ঢাকা/হাবিবুর/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়