ক্যান্সারে আক্রান্ত বাবার চিকিৎসায় সাহায্যের আবেদন সিকৃবি শিক্ষার্থীর
সিকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী উৎস সাহার বাবা উত্তম সাহা কোলন ক্যান্সারে আক্রান্ত। রাজধানী একটি হাসপাতালে তার রাইট হেমিকোলেকটমি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
তবে চিকিৎসা এখনো সম্পন্ন হয়নি। বর্তমানে চিকিৎসা ব্যয় নিয়ে চরম সংকটে পড়েছে উৎস সাহা ও তার পরিবার।
চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণ চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ২০ থেকে ২৫ লাখ টাকার প্রয়োজন হবে।
উৎস সাহার মা একজন গৃহিণী, বড় বোন রাজেন্দ্র কলেজের স্নাতকোত্তরে অধ্যায়নরত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি উত্তম সাহার জীবন এখন সংকটাপন্ন। তাদের গ্রামের বাড়ি রাজবাড়ি জেলায়।
পরিবারটি ইতিমধ্যেই ফরিদপুর ও ঢাকায় চিকিৎসা করাতে গিয়ে সব সঞ্চয় শেষ করে ফেলেছে। চিকিৎসার বাকি ধাপ সম্পন্ন করার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই। এজন্য চিকিৎসার জন্য বিত্তবানসহ সবার কাছে সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন উৎস সাহা ও তার সহপাঠীরা।
আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা: বিকাশ/নগদ- ০১৮৫৬ ৪৫৭৮৭১, ব্যাংক অ্যাকাউন্ট- ১০৯৩২০১০০০০৩৪৭৬৭, ইউসিবি ব্যাংক, রাজবাড়ি ব্রাঞ্চ।
ঢাকা/আইনুল/মেহেদী
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান