ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আওয়ামী লীগ কখনো মাওলানা ভাসানীকে স্বীকার করেনি: নাহিদ ইসলাম

মাভাবিপ্রবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ২৯ জুলাই ২০২৫  
আওয়ামী লীগ কখনো মাওলানা ভাসানীকে স্বীকার করেনি: নাহিদ ইসলাম

সোমবার টাঙ্গাইলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত মাওলানা ভাসানীর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন নাহিদ ইসলাম।

আওয়ামী লীগ কখনো মাওলানা ভাসানীর অবদান স্বীকার করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “মাওলানা ভাসানী ছিলেন বাংলার মেহনতি মানুষের প্রকৃত নেতা। তার ত্যাগ ও আপোষহীন নেতৃত্ব আজও আমাদের প্রেরণার উৎস।”

সোমবার (২৮ জুলাই) রাত ১১টায় টাঙ্গাইলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত মাওলানা ভাসানীর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি ভাসানীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন এবং তার সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে নাহিদ ইসলাম ভাসানীর রাজনৈতিক দর্শন নিয়ে স্মৃতিস্তম্ভ ও দরবার হল পরিদর্শন করেন এবং স্থানীয় নেতৃবৃন্দ ও শ্রমজীবী মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলের নিরালা মোড়ে পথযাত্রা ও জনসমাবেশে অংশ নেবেন নাহিদ ইসলাম।

ঢাকা/আবিদ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়