সোমবার থেকে ঈদের ছুটি পর্যন্ত ঢাবির সকল ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সোমবার থেকে ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ধরনের ক্লাস-পরীক্ষা সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামীকাল ৯ মার্চ ২০২৬ সোমবার থেকে ২৮ মার্চ ২০২৬ শনিবার ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ৮ মার্চ ২০২৬ রবিবার রাতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এসএমটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সরকারের প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পত্রের বিষয়ে আলোচনা করা হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ আগামীকাল ৯ মার্চ যথারীতি খোলা থাকবে।
৯ মার্চের পর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও অফিসসমূহ চালু রাখার বিষয়ে আগামীকাল জানানো হবে।
ঢাকা/সৌরভ/জান্নাত