ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিশির মনিরকে ‘লাল কার্ড’ দেখালেন রাবি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ৬ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:৫৭, ৭ এপ্রিল ২০২৬
শিশির মনিরকে ‘লাল কার্ড’ দেখালেন রাবি শিক্ষার্থীরা

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে আইনি লড়াই করা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ‘লাল কার্ড’ প্রদর্শন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের একটি অংশ।

সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন:

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের ‘শিশির মনির ভূয়া ভূয়া’, ‘রাকসু ভূয়া ভূয়া’, ‘ফুয়াদ ভূয়া ভূয়া’ এবং ‘রাবিয়ানদের পক্ষ থেকে লাল কার্ড’, এমন বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

প্রতিবাদ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “ব্যারিস্টার ফুয়াদ একজন আইনজীবী হয়েও আইন মানেন না এবং মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে, যেখানে শহীদদের স্মরণ করা হয়, সেখানে এমন একটি বিতর্কিত আয়োজন করা হয়েছে, যা আমরা প্রত্যাখ্যান করছি।”

আরেক শিক্ষার্থী বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমরা ব্যারিস্টার ফুয়াদকে অবাঞ্ছিত ঘোষণা করছি। এ দেশে রাজাকার, আল-বদর, আল-শামসের মতো শক্তির কোনো স্থান নেই। যারা শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের পক্ষে অবস্থান নেয়, তাদেরও আমরা প্রত্যাখ্যান করছি।”

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে: সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারে অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন আইনজীবী শিশির মনির ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

ঢাকা/ফাহিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়