ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাবির দুই উপ-উপাচার্য পদে রদবদল

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ৭ জুন ২০২৬   আপডেট: ১৩:২৬, ৭ জুন ২০২৬
জাবির দুই উপ-উপাচার্য পদে রদবদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই উপ-উপাচার্য পদে পরিবর্তন আনা হয়েছে। উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামসুল আলম এবং উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে গণিত বিভাগের অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে দায়িত্বে থাকা দুই উপ-উপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত চারটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

আরো পড়ুন:

প্রজ্ঞাপন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামসুল আলম। অন্যদিকে, উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম।
নিয়োগের শর্তে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী তারা আগামী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে ঘটবে—সেই সময় পর্যন্ত নিজ নিজ পদে বহাল থাকবেন। তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করবেন।

অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর উপ-উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত দুই কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপ-উপাচার্য (শিক্ষা) পদ থেকে ড. এম মাহফুজুর রহমানকে অব্যাহতি দিয়ে তার মূল পদ উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়া, উপ-উপাচার্য (প্রশাসন) পদ থেকে ড. সোহেল আহমেদকে অব্যাহতি দিয়ে তাকে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে নিজ বিভাগে যোগদানের অনুমতি প্রদান করা হয়েছে।

ঢাকা/আহসান/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়