ঢাকা     রোববার   ০৮ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৩ ১৪৩২ || ১৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদে টানা ২৩ দিনের ছুটি পাচ্ছেন রাবি শিক্ষার্থীরা, হল বন্ধ থাকবে ৭ দিন

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ৮ মার্চ ২০২৬   আপডেট: ১৪:৩৩, ৮ মার্চ ২০২৬
ঈদে টানা ২৩ দিনের ছুটি পাচ্ছেন রাবি শিক্ষার্থীরা, হল বন্ধ থাকবে ৭ দিন

পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে ৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত টানা ২৩ দিনের ছুটি পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে যায়, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত এ ছুটিতে ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ে প্রশাসনিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকলেও অধিকাংশ অ্যাকাডেমিক বিভাগ বন্ধ থাকবে।

আরো পড়ুন:

এছাড়া, ১৭ থেকে ২৩ মার্চ বন্ধ থাকবে আবাসিক হলসমূহ। তবে কেও যদি হলে অবস্থান করতে চান সেক্ষেত্রে প্রভোস্ট বরাবর আবেদনের প্রেক্ষিতে থাকতে পারবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ বলেন, “৫ মার্চ ক্লাস হয়ে ৬ মার্চ থেকে ক্যাম্পাস বন্ধ। এরপর ঈদ শেষে ২৯ মার্চ থেকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে।”

প্রসঙ্গত, বাংলাদেশে চাঁদ দেখার ভিত্তিতে গত ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সেই হিসেবে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হলে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে আগামী ২১ মার্চ।

ঢাকা/ফাহিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়