ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ্রুত রানে দলকে সাহায্য করতে প্রস্তুত সাব্বির

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ২৭ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্রুত রানে দলকে সাহায্য করতে প্রস্তুত সাব্বির

ক্রীড়া ডেস্ক: মিডল অর্ডারে বাংলাদেশ দলের অন্যতম হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। মারকুটে ব্যাটিংয়ে তার দৃষ্টিনন্দন ইনিংসে মুগ্ধ টাইগার সমর্থকরা। বিশ্বকাপে অন্যদের সঙ্গে এবার তার কাছেও সমর্থকদের প্রত্যাশাটা কম নয়। বিশ্বকাপে মূলপর্বের লড়াই শুরুর আগে সাব্বির জানিয়েছেন, শেষ দিকে দ্রুত রান তুলে দলকে সাহায্য করতে প্রস্তুত তিনি।

‘আমার ভূমিকা হচ্ছে দলে ছয়, সাত কিংবা অষ্টম অবস্থানে ব্যাট করা। দ্রুত রান করা আমার পছন্দ এবং শেষের ওভারগুলোতে দলীয়ভাবে স্কোরবোর্ডে রান তোলার চেষ্টা করবো। মনে হয় নিজেদের ইনিংসে আমি কিছু দারুণ মুহূর্তু উপহার দিতে পারব।’

মিডলঅর্ডারে দ্রুত রান তোলার স্বপ্ন দেখলেও ভালো শুরুর বিকল্প দেখছেন না সাব্বির। বিশেষ করে ওপেনিংয়ে বাংলাদেশ দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিমের কাছ থেকে দারুণ প্রত্যাশা তার। তামিম ভালো করে দিয়ে গেলে সেই ইনিংসে টেনে আরও লম্বার করতে চান সাব্বির।

‘আমরা আশা করি তামিম যেন ৪০ ওভার পর্যন্ত ব্যাট করতে পারে এবং উইকেট যদি ভালো হয় তাহলে আমি সেটা আরও বড় করতে পারবো। আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা। তবে যদি ভালো ক্রিকেট খেলতে পারি সেটা হবে আমাদের জন্য সফল একটি টুর্নামেন্ট। আমরা এটাকে ম্যাচ বাই ম্যাচ নিতে চাই।’

কার্ডিফে বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে পারেনি বাংলাদেশ। আগামীদিন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। প্রথম ম্যাচে খেলতে না পারার হতাশা থাকলে ভারতের বিপক্ষে দলের ও ব্যক্তিগতভাবে ভালো করার স্বপ্ন দেখছেন সাাব্বির।

‘ম্যাচটি না খেলতে পারায় আমরা হতাশ। তবে আয়ারল্যান্ডে দুর্দান্ত একটি সিরিজের পর আমরা ভালো অবস্থানে রয়েছি। আমরা দ্বিতীয় ম্যাচটির দিকে তাকিয়ে আছি। মিডলঅর্ডারে  সুযোগ পাওয়াটা সর্বদাই গুরুত্বপূর্ণ। কারণ আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি এবং একটি আদর্শ প্রস্তুতি থাকে। ভারতের বিপক্ষে খেলতে যাওটা আমাদের জন্য আনন্দের। এটা ভালো একটি দল এবং তাদের সঙ্গেই প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছি। ম্যাচটি ভালো হলে এবং ব্যক্তিগতভাবে রান পেলে আমি বেশ খুশি হবো।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়