ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইউনিভার্সেল মেডিকেল ও চবি ৩৯ ব্যাচের কর্পোরেট স্বাস্থ্যচুক্তি

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ২৬ মার্চ ২০২৫  
ইউনিভার্সেল মেডিকেল ও চবি ৩৯ ব্যাচের কর্পোরেট স্বাস্থ্যচুক্তি

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৯ ব্যাচের মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) এ চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এবং চবির ৩৯ ব্যাচের প্রেসিডেন্ট রাশেদ এইচ চৌধুরী।

চুক্তির আওতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৯ ব্যাচের সকল সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এ ছাড়াও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন ৩৯ ব্যাচের সদস্যরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের হেড অব কর্পোরেট নিতা চক্রবর্ত্তী, এক্সিকিউটিভ (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) রাবেয়া সুলতানা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৯ ব্যাচের জেনারেল সেক্রেটারি যুগ্ম জেলা জজ রাজেশ চৌধুরী এবং ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট জিয়া উদ্দিন।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়