ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রিমার্ক চ্যাম্পিয়ন পার্টনার্স মিটে সম্মাননা পেলেন ৫ ডিস্ট্রিবিউটর

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ১৭ মে ২০২৬  
রিমার্ক চ্যাম্পিয়ন পার্টনার্স মিটে সম্মাননা পেলেন ৫ ডিস্ট্রিবিউটর

স্ক্রিন কেয়ার ও কসমেটিকস উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘রিমার্ক চ্যাম্পিয়ন পার্টনার্স মিট’। শনিবার (১৬ মে) আয়োজিত এই অনুষ্ঠানে ব্যবসায়িক সফলতা, বিক্রয় কার্যক্রমে বিশেষ অবদান ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের স্বীকৃতি হিসেবে দেশসেরা ৫ ডিস্ট্রিবিউটরকে সম্মাননা ও উপহার প্রদান করা হয়।

মাসভিত্তিক ক্যাটাগরিতে এপ্রিলের সেরা ডিস্ট্রিবিউটর হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম শহরের মুরাদপুরের এ এস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নুরুল ইসলাম, নোয়াখালীর মাইজদি রোডের ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন, কুমিল্লার দাউদকান্দির মেসার্স লিয়াকত আলী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নজরুল ইসলাম, ফেনীর এমকে ট্রেডার্সের স্বত্বাধিকারী আশিকুর রহমান এবং রাজশাহীর এমএস নাহিয়ান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. উজ্জ্বল হোসাইন।

রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম, ন্যাশনাল সেলস ম্যানেজার মাইনুল আহসান, রিমার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শবনম ফারিয়াসহ উর্ধ্বতন কর্মকর্তারা সেরা ডিস্ট্রিবিউদের হাতে কোম্পানির পক্ষ থেকে উপহার হিসেবে বিভিন্ন সাইজের আধুনিক এসি ও টেলিভিশন তুলে দেন। 

রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম বলেন, রিমার্ক শুধু নিজেরাই ব্যবসা করতে আসেনি বরং সব পর্যায়ের ব্যবসায়ীদের নিয়ে দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করতে ভূমিকা রাখতে চায়। আমদানির বিপরীতে গিয়ে বিশ্বমানের পণ্য উৎপাদন ও রপ্তানিতে এগিয়েছে রিমার্ক। রিমার্কের কোনো কোনো পণ্য এরই মধ্যে দেশের বাজারে শীর্ষ অবস্থানও দখল করেছে। আগামীতে দেশের অর্থনীতির চাকা ঘোরাতে এ প্রতিষ্ঠান বড় অবদান রাখবে বলেও প্রত্যাশা করেন নাজমুল আলম।

পুরস্কার বিজয়ী ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন বলেন, তিনি এমন স্বীকৃতি পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত। রিমার্ক যেভাবে ডেকে এনে সম্মানিত করেছে তা ব্যতিক্রম ও উৎসাহব্যঞ্জক। এটি সব ব্যবসায়ীকেই নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতায় আরো উদ্বুদ্ধ করবে।

আরেক বিজয়ী ব্যবসায়ী মো. উজ্জ্বল হোসাইন বলেন, দেশীয় অর্থনীতিতে রিমার্কের মাধ্যমে আমরা অবদান রাখতে পারছি, এটি আমাদের গর্বিত করছে। আর পুরস্কার প্রত্যেককেই অনুপ্রাণিত করে, আশা করছি আমরা আরো এগিয়ে যাব।

রিমার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শবনম ফারিয়া বলেন, রিমার্ক এমন একটি প্রতিষ্ঠান, যা পরিবারের প্রতিটি সদস্যের প্রয়োজন ও আস্থার সঙ্গে সবসময় সম্পৃক্ত। দেশের করপোরেট অঙ্গনে এ ধরনের পরিবারমুখী ও বিশ্বস্ত প্রতিষ্ঠান সত্যিই বিরল। তিনি আরো বলেন, শুরু থেকেই রিমার্ক যে সুনাম, গুণগত মান ও গ্রাহক আস্থা বজায় রেখে এগিয়ে চলেছে, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি বিশ্বাস করেন।

রিমার্কের ন্যাশনাল সেলস ম্যানেজার মাইনুল আহসান বলেন, দেশের বাজারে রিমার্কের সফল অগ্রযাত্রায় ডিস্ট্রিবিউটর ও ব্যবসায়িক অংশীদারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিক সহযোগিতার ফলেই রিমার্ক দেশজুড়ে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, ব্যবসায়িক অংশীদারদের উৎসাহিত করা ও পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, সেলস টিম, ডিস্ট্রিবিউটর প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

রিমার্ক সর্বাধুনিক প্রযুক্তিতে উৎপাদিত বিশ্বমানের অথেন্টিক হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, কালার কসমেটিকস, বেবি কেয়ার, হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার পণ্যের একটি স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান। যা আন্তর্জাতিক মানের পণ্য নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে কাজ করছে। উন্নত প্রযুক্তি ও শক্তিশালী বাজারজাতকরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের প্রসাধনী ও এফএমসিজি খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। 

রিমার্ক বাংলাদেশে নিজস্ব অত্যাধুনিক ফ্যাক্টরিতে উন্নত বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও ফর্মুলেশন ব্যবহার করে ল্যাবরেটরিতে প্রতিটি পণ্য শতভাগ গুণগত মান নিশ্চিত করে পণ্য উৎপাদন করছে। প্রতিষ্ঠানটি মোট ৪১টি ব্র্যান্ড এবং ১ হাজার ১৩০ ধরনের পণ্য নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পণ্য বাজারজাত করছে।

ঢাকা/চিশতী/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়