ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকায় চলন্ত বাস থেকে ফেলে যাত্রীকে হত্যার অভিযোগ 

প্রকাশিত: ১০:১৭, ১৭ মে ২০২৬   আপডেট: ১০:১৮, ১৭ মে ২০২৬
ঢাকায় চলন্ত বাস থেকে ফেলে যাত্রীকে হত্যার অভিযোগ 

নিউমার্কেট থানা। সংগৃহীত ছবি

ঢাকার নিউমার্কেট এলাকায় আমিনুল ইসলাম (৪০) নামে এক যাত্রীকে বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  

শনিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে এলিফ্যান্ট রোডে বাস থেকে তাকে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৭ মে) ভোরে তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) বিরাজ জানান, খবর পেয়ে পুলিশ আমিনুল ইসলামকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, আমিনুল ইসলাম সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ছিলেন। নির্ধারিত স্থানে নামাকে কেন্দ্র করে বাসের হেলপারের সঙ্গে তার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে চলন্ত বাস থেকে হেলপার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করেছে পুলিশ। তবে অভিযুক্ত হেলপার পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আমিনুল ইসলামের বাড়ি রংপুর জেলার মাহিগঞ্জ থানার হাজী দোলনা গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুর রাজ্জাক। ঢাকার মোহাম্মদপুরের বসিলা মেট্রো হাউজিং এলাকায় বসবাস করতেন তিনি।

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়