ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন হাইটেকের সঙ্গে আপন ও ব্র্যাক হেলথকেয়ারের চুক্তি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ১০ জুন ২০২৬  
ওয়ালটন হাইটেকের সঙ্গে আপন ও ব্র্যাক হেলথকেয়ারের চুক্তি

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে পৃথকভাবে আপন হেলথকেয়ার লিমিটেড ও ব্র্যাক হেলথকেয়ারের দুটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় ওয়ালটন পরিবারের সদস্যগণ এবং তাদের পরিবারবর্গ আপন হেলথকেয়ারের প্যাথলজি, রেডিওলজি এবং ফার্মেসিসহ বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়া ব্র্যাক হেলথকেয়ারের স্বাস্থ্যসেবাতেও বিশেষ ছাড় পাবেন ওয়ালটনে কর্মরত সদস্যগণ এবং তাদের পরিবার।

সম্প্রতি রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এমওইউ সাইনিং সেরেমনি’ শীর্ষক অনুষ্ঠানে আপন হেলথকেয়ার এবং ব্র্যাক হেলথকেয়ারের সঙ্গে ওয়ালটনের দুটি পৃথক পারস্পরিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকারের সঙ্গে আপন হেলথকেয়ারের এডভাইজার এম এম মাসুমুজ্জামান এবং ব্র্যাক হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. তৌফিকুর হাসান সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ওয়ালটনের হেড অব অ্যাডমিন কুদরত মোল্লাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এএমডি নজরুল ইসলাম সরকার বলেন, ওয়ালটন পরিবারে কর্মরত সদস্যদের স্বাস্থ্য, সুস্থতা ও কল্যাণ নিশ্চিত করতে ওয়ালটনের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই অংশীদারিত্ব চুক্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে ওয়ালটনের সদস্যগণ এবং তাদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে বলে আমাদের প্রত্যাশা।

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়