ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আচরণবিধি ভাঙায় আইসিসির তিরস্কারের মুখে নাহিদ রানা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ১০ জুন ২০২৬  
আচরণবিধি ভাঙায় আইসিসির তিরস্কারের মুখে নাহিদ রানা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘনের কারণে বাংলাদেশ জাতীয় দলের পেসার নাহিদ রানাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একইসঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

আইসিসি জানিয়েছে, আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন নাহিদ। এই ধারায় এমন আচরণ, ভাষা বা অঙ্গভঙ্গি নিষিদ্ধ, যা প্রতিপক্ষ খেলোয়াড়কে অপমান করতে পারে কিংবা উত্তেজিত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

ম্যাচের ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ইনিংসের ১১তম ওভারে। ওই সময় অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ইংলিশকে আউট করার পর নাহিদ তার দিকে তেড়ে যান এবং আপত্তিকর ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। আইসিসির মতে, এই আচরণ প্রতিপক্ষের কাছ থেকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া উসকে দিতে পারত।

অভিযোগ অস্বীকার না করে নাহিদ নিজেই দোষ স্বীকার করেন এবং ম্যাচ রেফারি প্রকাশ ভাটের প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এ নিয়ে গত দুই বছরের মধ্যে এটি নাহিদের দ্বিতীয় শৃঙ্খলাভঙ্গের ঘটনা। নতুন করে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে দুই।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়