ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আবার ইরানের ওপর হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ১০ জুন ২০২৬   আপডেট: ২২:৫২, ১০ জুন ২০২৬
আবার ইরানের ওপর হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ শেষ করার আলোচনায় যথেষ্ট অগ্রগতি না হওয়ায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর পুনরায় হামলা শুরু করবে। বুধবার (১০ জুন) ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

আরো পড়ুন:

ট্রাম্প বলেছেন, “আমরা তাদের ওপর হামলা চালাব, খুব কঠিন হামলা চালাব।” 

তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরানের একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনাটিই এই নতুন করে হামলা চালানোর অজুহাত।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, “হেলিকপ্টারটির ঘটনার পরিপ্রেক্ষিতে, আমার মনে হয়, আমাদের এটা করার অধিকার আছে। আমরা গতকাল তাদের ওপর কঠিন হামলা চালিয়েছি। আজকেও আমরা তাদের ওপর কঠিন হামলা চালাব, যদি আপনারা তা দেখতে না পান, যদি আপনারা আপনাদের টেলিভিশন চালু না করেন এবং আমরা দেখব চুক্তির কী হয়।”

যুদ্ধ শেষ করার একটি চুক্তির জন্য তেহরানের সঙ্গে আলোচনার ধীরগতির বিষয়ে ট্রাম্প আক্ষেপ প্রকাশ করেন।

তিনি বলেন, “আমি বেশ কয়েক মাস ধরে ইরানের সঙ্গে কাজ করছি। তাদের চুক্তিতে স্বাক্ষর করা উচিত। এটি একটি ভালো চুক্তি। এটা ছিল শুধু টোকা, টোকা, টোকা। আমি জানি না তারা কী করছে।”

ট্রাম্প বলেন, “তারা কেবলই টালবাহানা করছে এবং বলছে, ‘ঠিক আছে, তাদের আরো দু-এক দিন সময় দেওয়া যাক।’ তারা টালবাহানা করছে কারণ এটি একটি অর্থবহ দলিল।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়