ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্নু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের আয় কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ২৭ মে ২০২১  
মুন্নু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের আয় কমেছে

তৃতীয় প্রান্তিকে আয় কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।  

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

আরো পড়ুন:

তথ্য মতে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে জানুয়ারি থেকে মার্চ, ২০২১ পর্যন্ত তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৭ পয়সা। সে হিসাবে কোম্পানির আয় কমেছে। 

চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ২০২০ সালের জুলাই থেকে গত মার্চ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ৩ টাকা ৪২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির আয় ৫৬ শতাংশের বেশি কমেছে।

বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনার কারণে ব্যবসা পরিস্থিতি খারাপ থাকায় কোম্পানির আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। 

গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৭ পয়সা। 

ঢাকা/এনএফ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়