ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রবি আজিয়াটার আয় কমেছে ৬ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ২৮ জুলাই ২০২১   আপডেট: ১৬:৫২, ২৮ জুলাই ২০২১
রবি আজিয়াটার আয় কমেছে ৬ শতাংশ

শেয়ারবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটার পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২১) এবং অর্ধ-বার্ষিকের (জানুয়ারি-জুন, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে ৫৫ শতাংশ।

বুধবার (২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ০৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল শূন্য দশমিক ১২ টাকা। সেই হিসেবে কোম্পানিটির ইপিএস কমেছে শূন্য দশমিক শূন্য ৩ টাকা বা ২৫ শতাংশ।

এদিকে চলতি হিসাব বছরের ৬ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ১৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল শূন্য দশমিক ১৬ টাকা। সেহিসেবে কোম্পানিটির ইপিএস কমেছে শূন্য দশমিক শূন্য ১ টাকা বা ৬ শতাংশ।

২০২১ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ দশমিক ৪৫ টাকা।

 

ঢাকা/এনটি/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়